বাঘাইছড়িতে হাতি দিয়ে চীবরদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে কাচালং আর্যপুর বনবিহারে হাতি দিয়ে চীবরদানের মধ্য দিয়ে কঠিন চীবরদান উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে।
চীবরদান পরিচলনা কমিটির সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হাতি দিয়ে কাচালং আর্যপুর বনবিহার প্রাঙ্গণে কঠিন চীবর ঘোরানো হয়। এ সময় মানুষের ঢল নামে। পরে এসব চীবর ভিক্ষুদের দান করে হাতিটি। এ সময় এক ধর্মীয় সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল পরিমল চাকমা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, কঠিন চীবরদান পরিচালনা কমিটির সভাপতি অনন্ত সিং চাকমা ও মন্টু চাকমা।