বাঘাইছড়ি থেকে দুই আদিবাসী যুবক অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ম্যাকিও চাকমা (২৩) ও তপন চাকমা (২৫) নামের দুই আদিবাসী যুবক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা গ্রাম থেকে অপহূত হয়েছেন। স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বে এ দুই যুবক অপহূত হয়েছেন বলে গ্রামবাসীর ধারণা।তবে কোন দল, কেন অপহরণ করেছে, তা জানাতে পারেনি গ্রামবাসী। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেন, বেশ কিছুদিন ধরে নিউ লাইল্যাঘোনা এলাকায় পার্বত্য চট্টগ্রামের বিবদমান তিনটি রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (এম এন লারমা) সদস্যদের আসা-যাওয়া চলছে। অপহূত দুই যুবক এসব দলের দ্বন্দ্বে জড়িয়ে অপহূত হতে পারেন। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব বলেন, ‘অপহরণের ঘটনাটি সত্য। তবে বিস্তারিত জানতে পারিনি। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।’