বাঘাইছড়ি পৌরসভার প্রথম মেয়র আলমগীর কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলমগীর কবির। তিনি পেয়েছেন দুুই হাজার ৪৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. জমির হোসেন পেয়েছেন দুই হাজার ৪০২ ভোট। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাত সাড়ে আটটায় রিটার্নিং কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আলমগীর কবিরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।পরাজিত প্রার্থী জমির হোসেন বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ এনে ফলাফল স্থগিত ও পুনর্গণনার দাবি জানিয়েছেন। প্রতিক্রিয়া জানিয়ে বিজয়ী প্রার্থী আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘আমি সব সম্প্রদায়ের লোক নিয়ে কাজ করার সুযোগ পেলাম।