বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সপ্তাহ ধরে পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দেড় হাজার টাকার জন্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দুই সপ্তাহ ধরে পানি পাচ্ছে না রোগীরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর হঠাৎ করে স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্পটি বিকল হয়ে পড়ে। এর পর থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এ পর্যন্ত পাম্পটি মেরামত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।গত বুধবার রোগী লক্ষ্মীরঞ্জন চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পানি না থাকায় তিনি এক কিলোমিটার দূর থেকে পানি এনে ব্যবহার করছেন। অথচ প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে দু-একজন মা সন্তান প্রসব করেন। পানি না থাকায় ময়লাগুলো যত্রতত্র ফেলে রাখা হয়। এখানে এসে ভালো মানুষও রোগী হয়ে যাচ্ছেন। রোগী আনোয়ারা বেগ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার কোনো পরিবেশ নেই। পায়খানা-প্রস্রাব করার পর ব্যহারের মতো পানিও নেই। বড় বড় পাহাড় বেয়ে পানি আনতে হচ্ছে।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আসিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শুনেছি মাত্র দেড় হাজার টাকা দিয়ে পানি তোলার পাম্পটি মেরামত করা যাবে। কিন্তু পাম্প মেরামতের জন্য আমাদের কোন বরাদ্দ নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের পানির সমস্যার ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি।’