বাঘাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পুরান মারিশ্যায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমিঞ্চলিতভাবে অনুদান দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুরান মারিশ্যা এলাকায় অনুষ্ঠানিকভাবে অনুদান প্রদান করা হয় বলে জানা গেছে।অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মো. শাহাদাৎ আলম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ রেহান উদ্দিন ও পৌর মেয়র মো. আলমগীর কবির প্রমুখ।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ দুই লাখ নয় হাজার টাকা, রাঙামাটি জেলা পরিষদ এক লাখ ৯০ হাজার টাকা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক লাখ ৩১ হাজার টাকা, পৌরসভা ৯৫ হাজার টাকা ও উপজেলা মসজিদ কমিটির ৯৫ হাজার টাকা আগুনে ক্ষতিগ্রস্তদের অনুদান দেন। মোট ২১ পরিবারকে সাত লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়। ১১ আগস্ট বাঘাইছড়ি উপজেলা পুরান মারিশ্যায় আগুনে আট দোকানসহ ৩৪টি বাড়িঘর পুড়ে যায়। এতে একটি সিএনজি, একটি মোটরসাইকেল ও আটটি ছাগল পুড়ে যায়।