বাঘাইছড়িতে একজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পবাির এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে মাচালংয়ের দীপুপাড়া গ্রামে সুনেন্টু চাকমা (৬০) একটি চায়ের দোকানে এসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় পেছন থেকে এসে একই গ্রামের প্রবীণ চাকমা (৬৫) দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করে প্রবীণ পালিয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
খবর পেয়ে সাজেক থানার পুলিশ গিয়ে সুনেন্টু চাকমার লাশ উদ্ধার করে।
সাজেক থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. আজিজুর রহমান বলেন, শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তাঁদের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।