বাঘাইছড়িতে গ্রামপ্রধানসহ দুজন অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি থেকে শনিবার দিবাগত রাতে আদিবাসীদের একটি সশস্ত্র দল একজন গ্রামপ্রধান ও এক যুবককে দুটি পৃথক স্থান থেকে অপহরণ করেছে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১২টার দিকে আদিবাসীদের সশস্ত্র একটি দল বাঘাইছড়ি ইউনিয়নের নিউ লাইল্যাঘোনা গ্রামের প্রধান সমীর কার্বারির (৫২) বাড়িতে যায়। তারা গ্রামপ্রধানকে ঘুম থেকে তুলে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। একই রাতে বাঘাইছড়ি রাবার বাগান এলাকা থেকে বিটন চাকমা ফটিক (১৭) নামের এক যুবককে তার বাড়ি থেকে অপহরণ করা হয়। সমীর কার্বারি ও ফটিক দুজনকে একই দল অপহরণ করেছে কি না বা সশস্ত্র দলটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না তা স্থানীয় ব্যক্তিরা জানাতে পারেনি। তবে অপহূত ব্যক্তিদের আত্মীয়স্বজন দাবি করেছে, সমীর ও ফটিক কেউ-ই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।