বাঘাইছড়িতে ঝরনা থেকে পড়ে দুই বোন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়ার ঝরনা থেকে পড়ে দুই বোন নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সহপাঠীসহ আট থেকে ১০ জন শিজকছড়া ঝরনা দেখতে যায়। পৌঁছার কিছুক্ষণ পর নন্দারাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী চম্পা চাকমা (১০) ঝরনার ওপরে পাথর দেখতে যায়। তার বড় বোন ঝরনা চাকমা (১৯) সেখানে না যাওয়ার জন্য বাধা দেন। বলার সঙ্গে সঙ্গে চম্পাকে পড়ে যেতে দেখেন। ছোট বোনকে বাঁচাতে বড় বোন ঝরনাও পড়ে যান।ঝরনা চাকমা এবার বাঘাইছড়ির কাচালং ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এর পর থেকে দুই বোন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী দিপন চাকমা বলেন, ‘ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেছি। ঝরনার নিচে গভীর একটি ডোবা রয়েছে। সেখানে খোঁজা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।