বাঘাইছড়িতে তিন শতাধিক ঘর ভেঙে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজলার খেদারমারা ইউনিয়নে অবৈধভাবে নির্মিত তিন শতাধিক ঘর ভেঙে দিয়েছে প্রশাসন। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৭৫ জন শ্রমিক ও দুই হাজার পুলিশ সদস্য ঘরগুলো ভেঙে দেন। এ সময় বসতি স্থাপনকারীদের কাউকে দেখা যায়নি।দক্ষিণ পাবলাখালী গ্রামের কার্বারি (প্রধান) বিশ্বপ্রিয় চাকমা জানান, গত মাসের শেষ দিকে লংগদু উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা নামধারী তিন শতাধিক বাঙালি খেদারমারা ইউনিয়নের আমতলী ও পাবলাখালী মৌজায় ‘মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি’ সাইনবোর্ড দিয়ে বসতি স্থাপন শুরু করে।জানা যায়, ওই ঘটনায় আদিবাসীদের অভিযোগের পর প্রশাসন সরেজমিন তদন্ত করে। এ সময় বসতি স্থাপনকারীরা মুক্তিযোদ্ধার সনদ ও জায়গা বন্দোবস্তের বিষয়ে বৈধ দলিল দেখাতে ব্যর্থ হন। পরে প্রশাসনের পক্ষ থেকে ১৫ দিনের মধ্যে দখল ছেড়ে দেওয়া ও ঘরগুলো ভাঙার নির্দেশ দেওয়া হয়। ১৪ মার্চ এ বিষয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া জানান, বসতি স্থাপনকারীদের ঘরগুলো ভেঙে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা তা করেনি। সে কারণে প্রশাসনকে ঘরগুলো ভাঙতে হলো।