বাঘাইছড়িতে পানিতে ডুবে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গত বৃহস্পতিবার পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে নলবনিয়া গ্রামে কাচালং নদী পার হওয়ার সময় শচ্ছ্যা চাকমা (৫২) নামের এক ব্যক্তি নৌকা থেকে পড়ে যান। ওই দিন তাঁকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে উলুছড়ি বিলে তাঁর লাশ পাওয়া যায়। একই দিনে হাজীপাড়া গ্রামের বাবুল দে (৫০) নামের এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। তিনি সকালে খেদারমারা বিলে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি। পরে দুপুরে ঘটনাস্থল এক কিলোমিটার দূরে রাঙা দূরছড়ি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁদের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে।