বাঘাইছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পাঁচ দফা দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মসজিদ মার্কেট ও হারুন সুপার মার্কেটের সড়কগুলো প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এতে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিউটন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন যুব ফোরামের সহসভাপতি অঙ্গত চাকমা, কাচালং ডিগ্রি কলেজ শাখার সভাপতি সোহেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি লিলিকা চাকমা প্রমুখ।
সমাবেশে পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি কোটা চালু করার দাবি জানানো হয়।