বাঘাইছড়িতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্যকে গুলি ও তিন কাঠুরিয়াকে মারধর করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জনসংহতি সমিতি উপজেলা প্রশাসনের সামনে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ হয়। এতে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি শতসিদ্ধি চাকমা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাজেন্দ্র লাল চাকমা, সহসভাপতি চিত্র বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা প্রমুখ। মানববন্ধনে দুই শতাধিক আদিবাসী-বাঙালির বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।