বাঘাইছড়িতে যুবককে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে খেদারমারা ইউনিয়নের পাবলাখালি গ্রামে অজ্ঞাত পরিচয় সন্ত্রসাীরা কানংকর চাকমা (২৬) নামে একজনকে গুলি করে হত্যা করেছে। কানংকর ওই গ্রামের বাসিন্দা। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তাঁকে হত্যা করা হয়। বাঘাইছড়ি থানার এসআই ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গেছে। জানা যায়, গতকাল অনুষ্ঠিত খেদারমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানংকর এক প্রার্থীর পক্ষে কাজ করেন। এই কারণেই তাঁকে হত্যা করা হয়েছে কি না, নিরাপত্তা বাহিনী তা খতিয়ে দেখছে।