বাঘাইছড়িতে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সংঘর্ষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে আসামি করা হয়েছে।সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন: আমতলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য মো. হাবিব উল্লাহ ও মো. শাহাদাৎ হোসেন।