বাঘাইছড়িতে সাংবাদিককে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল সোমবার তাঁর মুঠোফোনে এ হুমকি দেওয়া হয়। এ বিষয়ে বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে। জিডি সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর তিনটি মোটরসাইকেলে করে চার সন্ত্রাসী উপজেলা সদর চৌমুহনী এলাকায় আসে। তারা মোটরসাইকেল থেকে নেমে সেখানে অবস্থানরত ইউপিডিএফের সমর্থক সত্য রঞ্জন চাকমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি দৌড়ে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান। এ বিষয়ে সাংবাদিক মো. সালাউদ্দিন শাহীন হিল নিউজ ২৪ ডটকম ও স্থানীয় পত্রিকা প্রতিদিন খাগড়াছড়িতে সংবাদ প্রকাশ করেন। এই সংবাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সাংবাদিক সালাউদ্দিন শাহীন বলেন, গতকাল সোমবার সকালে ০১৭৭৫১৯০২১৯—এই নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। এর আগে রোববার সকালে ও শুক্রবার বিকেলে হুমকি দেওয়া হয়।