বাঘাইছড়িতে সেনা জোনের অধিনায়ক পদে পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি সেনা জোনের অধিনায়ক পদে পরিবর্তন আনা হয়েছে। বাঘাইছড়ি উপজেলার বাঘাইঘাট এলাকায় সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ পরিবর্তন আনা হলো। খবর বিবিসির।গতকাল সোমবার রাঙামাটির সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, বাঘাইছড়ি জোনের সেনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিমুল হককে বদলি করা হয়েছে। ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল মহসিনুল আলমকে। তিনি গতকাল সোমবার ওই পদে যোগ দিয়েছেন।সরকারি সূত্রগুলো বদলির বিষয়টি নিশ্চিত করলেও কী কারণে এ রদবদল করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি।