বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তির নাম লক্ষ্মী কুমার চাকমা (৪২)।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার খেদারমারা ইউনিয়নের মারিশ্যা বাজারের কাছাকাছি একটি চান্দের গাড়ি (জিপ) পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে নামতে থাকে। এ সময় যাত্রীরা লাফ দিয়ে নামার চেষ্টা করলে গাড়ির নিচে পড়ে লক্ষ্মী কুমার চাকমা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় আরও আটজন আহত হন।