বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সি ব্লক এলাকায় চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা সোয়া একটায় শিশুসহ চারজন আরোহী মোটরসাইকেল যোগে করেঙ্গাতলী বাজারে আসছিল। আসার পথে বঙ্গলতলী সি ব্লক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চাঁদের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।