বাঘাইছড়িতে ৯৬টি গুলিসহ থ্রিনটথ্রি রাইফেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে কংলাকপাড়ার কমলাবাগান এলাকা থেকে একটি থ্রিনটথ্রি রাইফেল ও ৯৬টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে কংলাকপাড়ার কমলাবাগান এলাকায় একদল অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন। পরে বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল কবির হোসেনের নেতৃত্বে একটি দল রাত দুইটার সময় সেখানে পৌঁছায়। অস্ত্র ব্যবসায়ীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এতে কমলাবাগান এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী একটি থ্রিনটথ্রি রাইফেল ও ৯৬টি গুলি উদ্ধার করেছে বলে জানা গেছে। বাঘাইহাট জোনের ক্যাপ্টেন মো. শাহরিয়ার বলেন, ‘সাজেক ভ্যালি থেকে ৯৬টি গুলিসহ একটি থ্রিনটথ্রি রাইফেল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদে জানতে পারি, সাজেক কমলাবাগান এলাকায় একদল অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন। পরে সেখানে গেলে তাঁরা পালিয়ে যান।’ তাঁদের কাছে আরও অস্ত্র থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।