বাঘাইহাট বাজার চালুর দাবি বাঙালি ছাত্র পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাঙামাটির সাজেকে আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকা বাঘাইহাট বাজার চালুর দাবি জানিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। গতকাল শনিবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে এই দাবি জানানো হয়। গঙ্গারাম সীমানাছড়া এলাকা থেকে সরে যাওয়া বাঙালি পরিবারগুলোর পুনর্বাসনেরও দাবি জানিয়েছে বাঙালি ছাত্র পরিষদ। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা আহ্বায়ক আবদুল মজিদ। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সাহাজুল ইসলাম, নাসির উদ্দিন ও নাজিম উদ্দিন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, একটি বিশেষ শ্রেণীর উসকানির কারণে ১৯৬৫ সালে স্থাপিত ঐতিহ্যবাহী বাঘাইহাট বাজার তিন বছর ধরে বন্ধ রয়েছে। বাজারটি বন্ধ থাকায় ৩৬০টি ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। এর মধ্যে আদিবাসীদেরও ৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। একই সঙ্গে নিজ বসতভিটা থেকে উচ্ছেদ হওয়া ৫২টি বাঙালি পরিবার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন বছর ধরে মানবেতর জীবনযাপন করছে।