বাঘাইহাটের আদিবাসীরা নিজের বাড়িতে ফিরতে শুরু করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যারা এতগুলো ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে তারা মানুষ না। তারা দানব।’ ক্ষতিগ্রস্ত ভিটেয় গতকাল সোমবার ঘর বাঁধার কাজ করতে করতে ক্ষোভে ফেটে পড়ছিলেন গুচ্ছগ্রামের ললিত দেওয়ান (৭২)। সরকারি সাহায্য হিসেবে পাওয়া মাত্র এক বান্ডিল টিন ও দুই হাজার টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত অন্যদের মতো তিনিও নতুন ঘর বাঁধা শুরু করেছেন।সরেজমিনে দেখা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে ললিত দেওয়ানের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরাও গঙ্গারামে দোকানঘর বাঁধতে শুরু করেছেন।জানা গেছে, গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাঘাইহাটে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই হাজারের বেশি আদিবাসী জঙ্গলে পালিয়ে যান। গতকাল থেকে নিজের ভিটেমাটিতে ফিরতে শুরু করেছেন তাঁরা। হাজাছড়া গ্রামের মদনা নন্দ চাকমা (৮০) কয়েকজন সঙ্গী নিয়ে ঘর বাঁধার কাজ করছিলেন। তাঁরা জানান, মাত্র এক বান করে টিন পেয়েছেন। কিন্তু ঘর বাঁধার জন্য বাঁশ পাচ্ছেন না।দেখা গেছে, গুচ্ছগ্রাম ও হাজাছড়া গ্রামে ছোট ছোট ঘর বাঁধা হচ্ছে। তবে এমএসএফ পাড়া, পূর্বপাড়া, সীমানাছড়া, চামিনিছড়া, ডানে ভাইবাছড়া, বামে ভাইবাছড়া ও রেতকাবাছড়ায় এখনো কোনো আদিবাসী ফেরেননি।