বাঘাইহাটের সহিংস ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঘাইহাটে সহিংসতার পেছনে দেশি-বিদেশি খেলা থাকতে পারে।’—প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের পাঁচটি সংগঠন। সংগঠনগুলো গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ জানায়।সাজেক ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞানেন্দু চাকমা, সাজেক নারীসমাজের আহ্বায়ক অম্বিকা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সহসভাপতি নিরূপা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের আহ্বায়ক মিঠুন চাকমা এই বিবৃতি দেন। তাঁরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।বিবৃতিতে আরও বলা হয়, অতীতে পার্বত্য চট্টগ্রামে গণহত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ ও হামলার মতো অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার বদলে রক্ষা করা হয়েছে বলেই সাজেক ও খাগড়াছড়ির ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।