বাঘাবাড়ী মিল্ক ভিটার কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্ক ভিটা) সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ী কারখানার দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ী করার দািবতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন৷
গতকাল রোববার কারখানা চত্বরে মিল্ক ভিটা কারখানার ১৭১ জন অনিয়মিত শ্রমিক পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন৷ শ্রমিকেরা কারখানার প্রধান ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল করেন৷ ঘণ্টাব্যাপী কর্মবিরতি চলাকালে তাঁরা সিবিএ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন ও সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন৷
সমাবেশে বক্তারা করে বলেন, ১৩ মের মধ্যে শ্রমিকদের মাস্টাররোলে অন্তর্ভুক্ত করা না হলে ১৪ মে থেকে কারখানা বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে৷
মিল্ক ভিটা বাঘাবাড়ী কারখানার সিবিএ সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শ্রমিকনেতা হারুন অর রশিদ, সামিউল হক, আবদুল মতিন, আবদুল আলিম, রবিউল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে বাঘাবাড়ী মিল্ক ভিটা কারখানা ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক সব শ্রমিককে মাস্টাররোলের আওতায় আনা হবে।