বাঘাবাড়ী বাফার গুদামে তদন্ত দল, সারের নমুনা ঢাকায় প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) তিন সদস্যের তদন্ত দল গতকাল বুধবার সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরে সারের বাফার গুদাম পরিদর্শন করেছে। এ সময় তারা সার সরবরাহে বৈষম্য, খোলা আকাশের নিচে সার মজুদ করায় গুণগত মান ক্ষুণ্নের বিষয়ে পাবনা ও সিরাজগঞ্জের সার ডিলারদের সঙ্গে কথা বলে। বৈষম্য দূর করে কাফকো ও যমুনা কারখানার ইউরিয়া সরবরাহ করার প্রতিশ্রুতি সাপেক্ষে আমদানি করা বিদেশি সার উত্তোলনে দুই জেলার ডিলাররা রাজি হয়েছেন। এ ছাড়া তদন্ত দল বাইরে স্তূপ করা সারের বস্তা থেকে গুণগত মান পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেছে।তদন্ত দলের সদস্য শেখ বদিউল আলম বলেন, পরিবহন ঠিকাদারদের গাফিলতির জন্য সারের বস্তার ক্ষতি হয়েছে। তবে কোনো সারেরই গুণগত মান খারাপ নয়। সব সারই ব্যবহারের উপযোগী বলে তিনি দাবি করেন।