বাঘাবাড়ীতে মিল্ক ভিটার কর্মকর্তার বাসায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটার সিরাজগঞ্জের বাঘাবাড়ী কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আমিনুল ইসলামের বাসায় হামলা হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মিল্ক ভিটা ও চাকরিচ্যুত কর্মচারীদের পক্ষ থেকে জানা যায়, এক সপ্তাহ ধরে মিল্ক ভিটায় উত্তপ্ত অবস্থা চলছে। মঙ্গলবার দুপুরে চাকরিচ্যুত শ্রমিকেরা তাঁদের চাকরি পুনর্বহাল এবং মহাব্যবস্থাপকের অপসারণের দাবি তুলে মিল্ক ভিটার বাঘাবাড়ী কার্যালয়ে পোস্টারিং করেন। রাতেই এই পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী রাত ১২টার দিকে বাঘাবাড়ীর কারখানার ভেতরের বাসভবনে ডিজিএম’র বাসায় হামলা চালায়। তারা বাসার প্রধান গেটের ভেঙে ফেলে। পরে তারা ভেতরের গেটও ভাঙার চেষ্টা করে। কারখানার মহাব্যবস্থাপক নাসিম আহমেদ বলেন, একটি চক্র সত্ কর্মকর্তাদের বিরুদ্ধে চাকরিচ্যুতদের লেলিয়ে দিয়েছে। তাদের দিয়ে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।