বাঘায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। অটোরিকশা শ্রমিক সমিতির নির্বাচন নিয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলতা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়।
তবে অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি মিলন আলী অভিযোগ করেন, গত সোমবার উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তছিকুল ইসলাম তাঁদের কার্যালয়ে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সরকারদলীয় লোকজন প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন ঠেকাতে ১৪৪ ধারা জারি করিয়েছেন। প্রতিবাদে তাঁরা গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাঘায় অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছেন। তবে তছিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।
তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সমিতির একটি পক্ষ থেকে অভিযোগ এসেছে যে অপর পক্ষ ভুয়া ভোটার তৈরি করে একতরফা নির্বাচন করতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেন।