বাঘায় আদিবাসীদের ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দিঘা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল শুক্রবার তিন জেলার আটটি উপজেলার ১৬টি আদিবাসী দলের দুই দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।দিঘা আদিবাসী সম্প্রদায় এ প্রতিযোগিতার আয়োজন করে। নকআউট পদ্ধতিতে দুই দিনে সকাল নয়টা থেকে প্রতিটি ম্যাচ ৪০ মিনিট করে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী। রেফারির দায়িত্ব পালন করেন রতন বিশ্বাস ও লাজারুস বিশ্বাস। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো রাজশাহীর পবা উপজেলার সন্তোষপুরের চলো যাই ও পারলে ঠেকাও, বাঘার দিঘা গ্রামের আবার দেখা হবে (লাল গ্রুপ), পুঠিয়ার ঝলমলিয়ার শিকারি স্পোর্টিং ক্লাব, নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ভাই ভাই একাদশ, খাটখইর এলোপাতাড়ি, নাটোর সদর উপজেলার চৌগাছি সকাল-সন্ধ্যা, লালপুর উপজেলার জোতরামানাথ আলোর মণি, জোতরামানাথ নয়নমণি, বাহাদুরপুর-১, বাহাদুরপুর-২ ও কচুয়া নওদাপাড়া, বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এ দেখাই শেষ দেখা নয়, রাজাপুর ঢাকা নটর ডেম কলেজ, রাজাপুর মাড়িয়া একাদশ এবং পাবনার ঈশ্বরদী উপজেলার আলিমুদ্দিন ফার্ম।শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও দুই সেমিফাইনালিস্টসহ চারটি দলকে পুরস্কার দেওয়া হয়। স্থানীয় লাল ডিশ নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাসুদ লালের পক্ষ থেকে প্রথম পুরস্কার হিসেবে একটি রঙিন টেলিভিশন, আয়োজকদের পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ডিভিডি প্লেয়ার, তৃতীয় পুরস্কার জার্সি সেট ও চতুর্থ পুরস্কার ফুটবল দেওয়া হয়।আয়োজক দিঘা আদিবাসী সম্প্রদায়ের সভাপতি মিন্টু বিশ্বাস বলেন, ‘আদিবাসীদের খেলার কোনো ক্লাব, মাঠ কিংবা সংগঠন নেই। আমরা আদিবাসীদের সংগঠিত করে তাদের ভেতরে থেকে ভালো খেলোয়াড় তৈরি করার প্রত্যাশায় আদিবাসী দিবস উপলক্ষে এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’