বাঘায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। গত রোববার উপজেলার মাঝপাড়া বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জেকের মণ্ডল ((৪৫)। তাঁর বাড়ি মাঝপাড়া বাউসা গ্রামে। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করেছে পুলিশ।বাঘা থানা সূত্রে জানা গেছে, উপজেলার মাজপাড়া বাউসা গ্রামের খলিল মণ্ডল ও আবদুল খালেকের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে খালেকের পক্ষের লোকজন ওই জমিতে লাগানো একটি আমগাছ থেকে আম পেড়ে নিয়ে যায়। এ ঘটনার জেরে খলিল মণ্ডলের পক্ষের লোকজন একই জমি থেকে বাঁশ কাটতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে সাতজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত নয়টায় জেকের মণ্ডল মারা যান।