বাঘায় শিক্ষক দম্পতির বাড়ি থেকে সাত লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় এক শিক্ষক দম্পতির ঘরের জানালা ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে গেছে দুর্বৃত্তরা। থানা থেকে মাত্র ৫০০ গজ দূরে মিলিক বাঘা এলাকায় গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে দৃর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বাঘা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাজাহান সরকার এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাঁর স্ত্রী নাদিরা বেগম সকাল ১০টার আগে ঘর তালাবদ্ধ করে নিজ নিজ কর্মস্থলে যান। বেলা একটার দিকে নাদিরা বেগম বাড়িতে ফিরে ঘরের জানালার গ্রিল ভাঙা দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তারা সবাই ঘরে ঢুকে আলমিরা ও ওয়ার্ডরোব তালা ভাঙা এবং সবকিছু ছড়ানো ছিটানো দেখতে পায়।শিক্ষক শাজাহান সরকার বলেন, দুর্বৃত্তরা ১৩ ভরি ওজনের স্বর্ণালংকার, পাঁচ ভরি ওজনের রুপার অলংকার, ৬০ হাজার টাকা এবং দামি কাপড়চোপড়সহ প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে।