বাঘায় ১৪৪ ধারা ছাত্রলীগের সভা পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলায় প্রশাসনের ১৪৪ ধারা জারি করার কারণে গতকাল বুধবার ছাত্রলীগের বর্ধিত সভা হতে পারেনি। গতকাল দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকে। বাঘা থানা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান ওরফে রবি জানান, বাঘা ডাকবাংলোয় বর্ধিত সভা আহ্বান করে গত পরশুদিন তাঁরা স্থানীয় প্রশাসনের অনুমতি নেন। গতকাল দুপুর ১২টা থেকে বর্ধিত সভা হওয়ার কথা ছিল। এর আগে কোনো ঘটনা ছাড়াই পুলিশ হঠাৎ করে ১৪৪ ধারা জারি করে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকতা আমিনুর রহমান বলেন, বাঘা থানায় ছাত্রলীগের দুটি অংশ রয়েছে। সংগঠনের অন্য অংশটি নেতা-কর্মীদের অনুষ্ঠানে আসার পথে বাধা দেওয়ার প্রস্তুতি নেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ ১৪৪ ধারা জারি করেছেন।