বাঘায় ৩০টি চোলাই মদের ভাটি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল রোববার দুটি মাদক পল্লিতে অভিযান চালিয়ে ৩০টি চোলাই মদের ভাঁটি উচ্ছেদ করেছেন।অভিযানে চোলাই মদ তৈরির উপকরণে ভরা প্রায় আড়াই হাজার কোলা (বড় মাটির পাত্র) ভাঙচুর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের নুননগর ও সাহাপুর খানপাড়া গ্রামে ৩৫ বছর ধরে চোলাই মদ তৈরিকে গ্রামের মানুষ পেশা হিসেবে বেছে নিয়েছেন। প্রশাসনের হিসাব অনুযায়ী, এই দুই গ্রামে বর্তমানে ৫১টি চোলাই মদের ভাঁটি রয়েছে। এই গ্রামগুলোতে চোলাই মদের সঙ্গে এখন হেরোইন, ফেনসিডিল ও গাঁজার ব্যবসাও চলছে।বাঘার ইউএনও আবদুস সোবহান বলেন, গতকাল বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত তাঁরা দুই গ্রামে অভিযান চালান। এ সময় চোলাই মদের ভাঁটি ফেলে পরিবারের সদস্য ও কারিগরেরা পালিয়ে যান।