প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মন্টু হাওলাদার (২৮) নামের এক জেলে সুন্দরবনে বাঘের আক্রমণে আহত হয়েছেন। গত শনিবার বিকেলে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন মেহের আলীতে তিনি এ হামলার শিকার হন। তাঁকে রোববার দুপুরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মন্টু হাওলাদার জানান, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি বনে রান্নার কাঠ সংগ্রহ করতে গেলে পেছন থেকে একটি বাঘ তাঁর ওপর হামলা করে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি