বাঘের আক্রমণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ঢাংমারী এলাকায় বাঘের আক্রমণে সাথিয়া নামের এক নারী মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে বনের ঢাংমারী খালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।ঢাংমারী স্টেশন অফিসার মো. মোকাম্মেল হোসেন জানান, বন বিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে সাথিয়া বেগম (৪৫) গতকাল সুন্দরবনের ঢাংমারী খালে মাছ ধরতে যান। বিকেলে একটি বাঘ সাথিয়াকে ওই খাল থেকে ধরে বনের গহিনে নিয়ে যায়। খবর পেয়ে ঢাংমারী স্টেশনের কর্মকর্তা ও বনপ্রহরীরা বনের ভেতর তল্লাশি চালিয়ে সাথিয়ার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে।