বাঘের আক্রমণে জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে পূর্ব সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের দাঁড়গাং খালে মাছ ধরার সময় একটি বাঘ তাঁর ওপর আক্রমণ করে।ওই জেলের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।সাইফুল ইসলামের ভাই হাফিজুর রহমান জানান, তাঁর ভাইসহ আটজন কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে ১৭ এপ্রিল সুন্দরবনের ভেতর নদীতে মাছ ধরতে যান। গতকাল সকাল নয়টার দিকে দাঁড়গাং খালে মাছ ধরার সময় একটি বাঘ তাঁর ভাই সাইফুল ইসলামের ওপর আক্রমণ করে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাঘটি তাঁকে ধরে নিয়ে সুন্দরবনের গহিনে চলে যায়। পরে বন বিভাগের সহযোগিতায় তাঁর লাশ উদ্ধার করা হয়।কৈখালী স্টেশন কর্মকর্তা আবুল হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।