বাঘের আক্রমণে জেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের করমজল এলাকায় গতকাল বৃহস্পতিবার মাছ ধরার সময় বাঘের আক্রমণে জেলে মাজেদ সরদার (৪২) নিহত হয়েছেন।পূর্ব সুন্দরবনের করমজল স্টেশনের কর্মকর্তা আ. রব জানান, মংলার চিলা এলাকার মাজেদ সরদার গতকাল ভোরে মাছের পোনা ধরতে পশুর নদের করমজল এলাকায় যান। সুন্দরবন-সংলগ্ন করমজলে পোনা ধরার একপর্যায়ে একটি বাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘটি তাঁকে ধরে বনের গহিনে নিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা তাঁর স্ত্রীর চিৎকারে আশপাশের জেলেরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় মাজেদের মৃতদেহ উদ্ধার করা হয়।এ নিয়ে গত এক মাসে পূর্ব সুন্দরবনের করমজল ও ঘাগড়ামারী-সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণে তিনজন জেলে নিহত হয়েছেন।