বাঘের আক্রমণে জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের মাইটভাঙা খাল এলাকায় গতকাল সোমবার দুপুরে বাঘের আক্রমণে করিম গাজী (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী বারখাল গ্রামে।নিহত করিম গাজীর সঙ্গী একই গ্রামের সাইদ আলী জানান, বেলা ১১টার দিকে করিম জ্বালানি সংগ্রহের জন্য বনে ওঠেন। সঙ্গে সঙ্গে একটি রয়েল বেঙ্গল টাইগার তাঁর ওপর ঝাপিয়ে পড়ে। তাঁরা প্রতিরোধ করার আগেই বাঘটি করিমকে নিয়ে বনের গহিনে চলে যায়। কিছুক্ষণ পর তাঁরা বনে গিয়ে করিমের মরদেহ উদ্ধার করেন।