বাঘের আক্রমণে জেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘের সঙ্গে লড়াই করেও সঙ্গী আবদুল মুজিদ মোল্যাকে (২৫) রক্ষা করতে পারেননি জেলেরা। বাঘটি তাঁকে নিয়ে চলে যায় সুন্দরবনের গহিনে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পশ্চিম সুন্দরবনের বয়ারশিং এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বনজীবী আবদুল মুজিদ মোল্যার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামে। বাবার নাম মুনছুর সরদার।আবদুল মুজিদের সহযোগী বনজীবী মোশারফ হোসেন জানান, তাঁরা মোট সাতজন কাঁকড়া শিকারের উদ্দেশ্যে সুন্দরবনে যান। গতকাল সকালে বয়ারশিং খালে কাঁকড়া ধরার জাল ফেলে বনের পাশে নৌকা ভিড়িয়ে তাঁরা অপেক্ষা করছিলেন। এ সময় একটি বাঘ আবদুল মুজিদের ওপর আক্রমণ করে। নৌকায় থাকা বৈঠা, লাঠি ও দা নিয়ে তাঁরা বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হন।