বাঘের আক্রমণে জেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে গতকাল শনিবার খুলনার কয়রা উপজেলার ধাগবা গ্রামের নজরুল ইসলাম (৪০) বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। সুন্দরবনের বানিয়াখালী স্টেশনের বন কর্মকর্তা ইব্রাহিম হোসেন বলেন, ধাগবা গ্রামের কওছার গাজীর ছেলে নজরুল ১২ সেপ্টেম্বর বন বিভাগের অনুমতি (পাস) নিয়ে সুন্দরবনের মধ্যে মাছ ধরতে যান। শনিবার সকাল সাড়ে সাতটায় জয়মনি খালে মাছ ধরার সময় হঠাৎ তাঁকে বাঘে আক্রমণ করে। খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ওই দিন দুপুরে লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।