বাঘের আক্রমণে জেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের আওতাধীন পোড়াকাটলা খালপাড়ে গতকাল শনিবার বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলে সুভাষ মণ্ডল (৩২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের জেলেপাড়ার বাবুরঞ্জন মণ্ডলের ছেলে।সুন্দরবন থেকে ফিরে আসা জেলে মুন্সিগঞ্জ গ্রামের বিমল মণ্ডল, পরিতোষ মণ্ডল ও বিশ্বনাথ মণ্ডল জানান, সুভাষ মণ্ডলসহ তাঁরা চারজন কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে শুক্রবার সকালে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। গতকাল সকাল সাড়ে আটটার দিকে পোড়াকাটলা খালে মাছ ধরে পাড়ে জাল ঝাড়ার সময় পেছন থেকে একটি বাঘ সুভাষকে কামড়ে ধরে বনের মধ্যে নিয়ে যায়। পরে তাঁরা এলাকায় ফিরে বিষয়টি বন বিভাগ ও সুভাষের স্বজনদের জানান।