বাঘের আক্রমণে জেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বাঘের আক্রমণে গতকাল রোববার গোপাল মুন্ডা (৪০) নামের এক জেলে মারা গেছেন। গোপাল কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন এলাকায় শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির পানাভারানী খালে কাঁকড়া ধরতে গেলে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে পাস (পারমিট) নিয়ে গতকাল ভোরে গোপাল তাঁর সঙ্গীদের নিয়ে ওই খালে কাঁকড়া ধরতে যান। সকাল ১০টার দিকে একটি বাঘ গোপালের ওপর আক্রমণ করে তাঁকে বনের ভেতর নিয়ে যায়।