বাঘের আক্রমণে জেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশনসংলগ্ন গোলখালী এলাকায় গতকাল সোমবার দুপুরে বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর নাম আয়ুব আলী (৪৫)।নিহত আয়ুব আলীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামে।নিহত আয়ুব আলীর সঙ্গী একই গ্রামের জবেদ আলী ও খুররাম মণ্ডলের ভাষ্যমতে, গতকাল সকালে সুন্দরবনের চুনকুড়ি নদীতে কাঁকড়া ধরতে যান তাঁরা তিনজন। বেলা একটার দিকে তাঁরা গোলখালী এলাকায় নদীর ধারে কাঁকড়া ধরার সময় হঠাৎ একটি বাঘ আয়ুব আলীর ওপর ঝাঁপিয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাঘের থাবা, নখের আঁচড় ও কামড়ে আয়ুব আলীর মৃত্যু হয়।