বাঘের আক্রমণে নারী জেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মোসলেমা খাতুন (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের দুনের খালে এ ঘটনা ঘটে। মোসলেমা শ্যামনগর উপজেলার মীরগাঙ গ্রামের আকিজ গাজীর স্ত্রী।সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাইগার রেসপন্স টিমের সদস্য ওসমান গনি ও তানভির খান নারী জেলে মোসলেমার লাশ উদ্ধার করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।