বাঘের আক্রমণে বাওয়ালির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় বাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গাজী আবসার। জেলার শ্যামনগর উপজেলার ছোট আংটিহারা গ্রামে তাঁর বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বেলা আড়াইটার দিকে সাতজনের একটি দল গোলপাতা কাটছিল। একপর্যায়ে একটি বাঘ আবসারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে টেনে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।