বাঘের আক্রমণে বাওয়ালির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে গত রোববার হেতাল (এক ধরনের বেতজাতীয় গাছ) সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে এমাদুল শেখ (৪০) নামে এক বাওয়ালি আহত হন। গতকাল সোমবার সকালে খুলনার একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এমাদুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদখালী গ্রামের শেখ আবু মিঞার ছেলে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে গতকাল দুপুরে জানান, চাঁদপাই স্টেশন থেকে হেতাল কাটার অনুমতি নিয়ে এমাদুল ও তাঁর সঙ্গীরা গত শনিবার সুন্দরবনে ঢোকেন। গত রোববার সকালে চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্প এলাকায় হেতাল কাটার সময় একটি বাঘ এমাদুলের ওপর আক্রমণ করে। গলা কামড়ে ধরে বাঘ তাঁকে নিয়ে যাওয়ার সময় সঙ্গীরা তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত এমাদুলকে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।