প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে মাহমুদুল হাসান (২৩) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রের হাত কামড়ে ছিঁড়ে নিয়ে গেছে বাঘ। ঝিনাইদহের মাহমুদুল ঢাকার মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র। পয়লা বৈশাখে বন্ধুদের সঙ্গে পার্কটিতে বেড়াতে যান তিনি। দুপুরে তিনি টাইগার এরিয়ার দেয়ালে উঠে নেটের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দূরের একটি বাঘকে ডাকতে থাকেন। এ সময় কাছেই থাকা অপর একটি বাঘ তাঁর বাঁ হাত কামড়ে ধরে কনুই থেকে ছিঁড়ে নিয়ে যায়। তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা রয়েছে।