বাঘের থাবায় আহত সেই মেয়রের দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিতা বাঘের থাবায় আহত শেরপুরের শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. আবু সাইদ সুস্থ হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ ১০ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভার সচিব মো. শরাফত আলীর কাছ থেকে মেয়র আবু সাইদ ও ১২ ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব নেন।
গত ১০ ফেব্রুয়ারি শ্রীবরদী পৌর শহরের জালকাটা এলাকায় চিতা বাঘের থাবায় মেয়র আবু সাইদ গুরুতর আহত হন। এ সময় বাঘের আক্রমণ থেকে মেয়রকে উদ্ধার করতে গিয়ে আরও দুজন আহত হন। পরে উত্তেজিত জনতার পিটুনিতে বাঘটি মারা যায়।
গত ১১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘শ্রীবরদীতে মেয়রের ওপর চড়াও ক্ষিপ্ত চিতা বাঘ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
অারও পড়ুন :-