বাঘের দাঁতসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বাঘের দাঁতসহ নজরুল ইসলাম (৩২) ও দেলোয়ার হাওলাদার (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এক লাখ টাকায় বাঘের দুটি দাঁত বিক্রির চেষ্টাকালে র্যা বের সহযোগিতায় গতকাল সোমবার সুন্দরবনের বানিয়াশান্তা ঢাংমারী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।তাঁদের কাছ থেকে বাঘের একটি বড় ক্যানাইন (সামনের বড় দাঁত) ও একটি ছোট দাঁত উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা হয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।