প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার পাইকগাছা উপজেলায় বাঘের হাড়সহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) একটি দল। উপজেলার বেতবুনিয়া ফেরিঘাট এলাকায় গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার তাঁদের পাইকগাছা থানায় হস্তান্তর করে মামলা করা হয়। আটক ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার ভাগবা গ্রামের গোলাম রসুল (৪৫) ও পাইকগাছার বেতবুনিয়া গ্রামের খলিল গাজী (৩২। র্যা ব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, বাঘের ১৫টি হাড়সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।