বাঙলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজে গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আরাফাত ও শিমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, গিয়াসকে পঙ্গু হাসপাতাল এবং বাকিদের আশপাশের কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ ও সভাপতি মিরণের সমর্থকদের মধ্যে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজ এবং এর সামনের রাস্তায় সংঘর্ষ চলে। তাঁতবস্ত্র মেলা থেকে আয় হওয়া টাকার ভাগ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রের দাবি।দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বলেন, কী কারণে সংঘর্ষ হয়েছে, তা জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।