বাঙলার পাঠশালা পুরস্কার প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার-২০১৬’-এর জন্য মনোনীত হয়েছেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা। তাঁর সবুজ ঘাসের প্রান্তর গ্রন্থের জন্য তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গ্রন্থটি ২০১৬ সালে প্রকাশিত হয়। এ পুরস্কারের জন্য পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী বোর্ডের নেতৃত্বে ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ১২ ফেব্রুয়ারি এই পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হবে। বিজ্ঞপ্তি